বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মে ২০২১ বিকাল ০৫:৫৩
১২৪৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ দুপুর ৩ টার দিকে ভোলা চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলা বাস স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশ্য উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি ঘুইংগার হাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে অটোচালক আজিজ (৪০), মিরাজ (৩০) ও সোহাগ (১২) মোঃ ইউসুফের (৫০) নামে চার জন যাত্রী নিহত হন। এদের সকলের বাড়ি দক্ষিণ দীঘলদি এলাকায় বলে জানা গেছে। এছাড়াও গুরুতর আহত হয় দুজন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলসহ বাস মালিক সমিতির বিচার দাবি করে।
এদিকে ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা বাসটি আটক করে তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত