অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২১ রাত ১০:২৩

remove_red_eye

৯৯৩

এমএইচ শিপন,বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ওই টূর্ণামেন্ট উদ্বোধন করেন।
 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) মো. শোয়াইব আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্যাহ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ।
উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল জানান, উপজেলার নয় ইউনিয়ন থেকে নয়টি ও পৌরসভার একটি সহ মোট দশটি টিম এ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশ সাঁচড়া একাদশের মুখোমুখি হয়। পৌরসভা একাদশ সাঁচড়া একাদশকে ২-১ গোলে পরাজিত করে। ম্যাচ পরিচালনা করেন, সামছুদ্দিন পঞ্চায়েত।