অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ঝড়ে গাছ চাপা পড়ে এক কৃষক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মে ২০২১ রাত ০১:৩৫

remove_red_eye

৭৪৬


 

কামরুল ইসলাম : ভোলার লালমোহন উপজেলায়  ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড়ে গাছ চাপা পড়ে  আবু তাহের (৪৮) নামে এক কৃষক নিহত  হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে লালমোহনের কালমা ইউনিয়নের চর কলমি ফরাজি বাজারের চর কলমি গ্রামে গাছ চাপা পড়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানান, কৃষক  আবু তাহের রাত সোয়া ৯ টার দিকে  প্রকৃতির ডাকা সারা দিকে ঘরের বাইরে যায়। এসময় ঝড়ো বাতাসের গাছের একটি ঢাল ভেঙ্গে তার নিচে চাপা পড়ে। এতে তার বুকের পাজর ভেঙ্গে যায়। তাকে গুরুতর অবস্থায় তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাতেই ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  ভোলা সদর হাসপাতালে তাকে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালের কতব্যরত চিকিৎসক ডা: জয়ন্ত সাহা জানান, আবু তাহের নামে রোগীর গাছ পড়ে বুকের পাজরের হাড় ভেঙ্গে তিনি মারা যান।