অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরা উপকূলে তাপদাহে অতিষ্ট জনজীবন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২১ রাত ১০:৫৪

remove_red_eye

৭০৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে তীব্র তাপদাহে অতিষ্ট হয়ে পড়েছে উপকূলের জনজীবন। প্রচন্ড গরমে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। এতে হাসপাতালে ডায়রিয়া ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোববার রাতে হালকা বৃষ্টি হওয়ায় সোমবার সকাল থেকে গরমের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। গরমে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
এদিকে রোববার রাত ৮ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘূর্ণীঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে জরুরী সভা করা হয়।
সভায় ৪০ টি সরকারী স্কুল কাম সাইক্লোন সেন্টার, বেসরকারী এনজিও কারিতাসের ১২ টি ও রেডক্রিসেন্ট এর ৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও একটি মেডিকেল টিম, ১টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও জনগণকে সচেতন করতে উপজেলা সিপিপিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে মনপুরার বিভিন্ন চরে বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহন করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও শামীম মিঞা, ওসি আবদুল্লাহ আল মামুন, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।