অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে সমুদ্র থেকে ফেরা ট্রলার আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৬৯৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে রোববার সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার শেষে ঘাটে ফিরে এলে এফভি আবদুস সামাদ নামে একটি মাছ ধরা ট্রলার আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেঘনা পাড়ের পাতার খাল ঘাট থেকে ট্রলারটি আটক করেন। ট্রলারটিতে মাত্র ৬৫ কেজি মাছ পাওয়া যায়। মাছগুলো নিলাম ডাকে সাড়ে ৮ হাজার টাকা বিকি করা হয়। পরে ১৫ হাজার টাকা জরিমানা করে ট্রলারটি ছেড়ে দেয়া হয়।