অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভোলায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২১ রাত ১০:৫৭

remove_red_eye

৫৮৫

এম শরীফ  আহমেদ :  প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে হামলা, হেনস্তা ও মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছে ভোলা বন্ধুসভা। "রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো" ¯ে¬াগানে শনিবার (২২ মে) সন্ধ্যায় ভোলা পৌর শহরের ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে  এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে ১মিনিট নিরবতাও পালন করা হয়।পরে সংক্ষিপ্ত  আলোচনা সভা করেন ভোলা বন্ধুসভার সদস্যরা।এ সময় বক্তারা বলেন, নথি চুরির অভিযোগ এনে দীর্ঘসময় ধরে একজন নারী সংবাদকর্মীকে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রোজিনা ইসলামের সঙ্গে যে ধরনের নিপীড়নমূলক আচরণ করেছেন, তা শুধু শিষ্টাচার বহির্ভ‚তই নয়, তার প্রতি ক্ষোভের নগ্ন বহিঃপ্রকাশ।এ সময় বক্তারা আরও বলেন,সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির ঘটনায় বাংলাদেশে সাংবাদিকতার কণ্ঠ চেপে ধরার প্রয়াসের নগ্ন বাস্তবতা উঠে এসেছে এ ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ও বিচার করতে হবে।অনতিবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন, ভোলা বন্ধুসভার সভাপতি এম.আনোয়ার হোসেন, সাধারন স¤পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মোঃ আরিয়ান আরিফ, সহ-সভাপতি ইয়ারুল আলম হেলালও  হারুন হাওলাদার শিমুল। যুগ্ম সাধারন স¤পাদক এম. শরীফ আহমেদ, দপ্তর স¤পাদক ফজলে আলম কিসলু, বিজ্ঞান বিষয় স¤পাদক এইচ. এ. শরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন  ভোলা বন্ধুসভার বন্ধু  জাফর ইসলাম, মোঃ শুভ,মোঃ মিরাজ, মোঃ রিয়াজ প্রমুখ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...