দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২০শে মে ২০২১ রাত ১০:৩১
৭১৬
দৌলতখান প্রতিনিধি ; ফিলিস্তিনিতে মুসলমানদের ওপর ইসরাইলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার দৌলতখানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২০মে) বিকাল সাড়ে ৫টায় দৌলতখান মিয়ারহাট বাজারে,মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও তাওহীদি জনতার ব্যানারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সহ¯্রাধিক জনতার ওই প্রতিবাদ মিছিল মিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাজারের জে তাজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় তাওহীদি জনতা। মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নোমান হোসেন কাশেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দিদারউল্যাহ ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আলমগীর হোসেন,মাওলানা মুফতি নিজামউদ্দিন, মাওলানা মোসলেউদ্দিন ।
এসময় বক্তারা বলেন, ইসরাইল বরাবর মানবতাবিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর নারকীয় সামরিক অভিযান চালাচ্ছে তা মানবতাবিরোধী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে পৃথিবীর সকল রাষ্ট্রকে ঐক্যমতে পৌঁছে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহŸান জানান তারা। বিকাল থেকে সন্ধা নাগাদ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ্রগ্রহন করেন, দৌলতখান উপজেলার দিদারউল্যাহ গ্রামের স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত