দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২০শে মে ২০২১ রাত ১০:২৬
৭৪৪
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে এক ইউপি সদস্যের ভাই গ্রাম পুলিশের ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করতে ওই ইউপি সদস্য নাটক সাজিয়ে অভিযুক্তদের অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বলে দাবি করেন ভুক্তভোগীর পিতা গ্রাম পুলিশ মো. আবু কালাম।’
ঘটনাটি ঘটে বুধবার (১৯মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরমিয়ার হাট এলাকায়। আহত নুর সোলাইমানের পিতা আবু কালাম জানান, ‘তিনি সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে আছেন। গত রাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের ভাই পারভেজ তার চাচাতো ভাই মহশিনসহ কয়েকজন মিলে ওই ওয়ার্ডের ফরাজী বাড়ির পূর্বপাশে জুয়ার আসর বসিয়ে খেলধুলা করছিল। এসময় গ্রাম পুলিশের ছেলে নুর সোলাইমান তাদেরকে ধাওয়া করলে তারা ক্ষিপ্ত হয়ে পারভেজ, নুরউদ্দিন, রুবেলসহ কয়েকজন মিলে তার উপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় । পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যান। এঘটনায় তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়।’
এব্যাপারে ইউপি সদস্য রফিকুল ইসলামের ভাই অভিযুক্ত পারভেজ আনিত অভিযোগ অস্বীকার করে জানান, ‘তারা রাতে একটি শালিস বৈঠকে ছিলো। এ বিষয় তারা কিছুই জানেন না। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত