অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে চুরির অপবাদ দিয়ে জেলে পরিবারের ওপর হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:০৩

remove_red_eye

৯৮৪

চরফ্যাশন প্রতিনিধি  : ছাগল চুরিরর অপবাদ দিয়ে চরফ্যাশনের অসহায় এক জেলে পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৮মে) বিকেল ৪টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নারী শিশুসহ ৫জন গুরুতর আহত হলে স্থানিয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন,দুলাল মাঝি (৪০) তাসলিমা (৩১) রেহানা (২৫) বেল্লাল (১৩) ও শাহজালাল (৭)। চিকিৎসাধীন দুলাল মাঝি বলেন, আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের হামিদ মুন্সি বাড়ির হাড়িয়ে যাওয়া ছাগল চুরির অপবাদ দিয়ে হামিদ মুন্সির ছেলে শামসুদ্দিনের নেতৃত্বে আল আমিন,রুবেল,লাইজু,আকলিমা ও আরজুসহ আরও ৭/৮জন মিলে জোর পূর্বক আমার ঘরে প্রবেশ করে ঘর ভাংচুর করে। এসময় আমি বাঁধা দিলে আমাকেসহ আমার স্ত্রী,বোন ও ছেলেদের ধারালো দেশিও অস্ত্র ও লাঠিসোটা এবং লোহার পাইপ দিয়ে মারধর করে রাক্তাক্ত ফোলা জখম করে। এসময় তাদের লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। এবং এঘটনা যেন কাউকে না বলি এজন্য আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘর থেকে আমার গচ্ছিত আড়াই লাখ টাকা ও স্বার্ণাঙ্কার নিয়ে যায়। এবিষয়ে প্রতিপক্ষ আল আমিন বলেন,আমাদের একটি ছাগল হাড়িয়ে গেলে সন্দেহপূর্বক দুলালের ঘরে খোঁজ করি। এবং তার স্ত্রী হাড়িপাতিল নিয়ে পুকুরে যাওয়ার সময় পাতিলে ছাগলের মাংস আছে কি না তা দেখতে গিয়ে আমি মুঠোফোনে ছবি তুলি। এসময় দুলাল মাঝি আমার ওপর হামলা করে। গ্রামপুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধি ছাড়া অন্যের বাড়িতে এসে এমন হামলা করায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে হামলাকারীদের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এঘটনায় শশিভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী পরিবার। ওসি রফিকুল জানান,হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...