অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ইলিশা ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়,নেই স্বাস্থ্যবিধির বালাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৫৪৫

ভোলা-লক্ষীপুর রুটে  বন্ধ করা যাচ্ছে না  অবৈধ নৌযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা ফেরিঘাটে  ঈদের ৪ দিন পরও মঙ্গলবার সকালে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ আরো বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম ল²ীপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে আসা শতশত যাত্রী ঘাটে ফেরি আসতে বিলম্ব হওয়ায়  ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে। কিন্তুু এসব যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব তো দূরের কথা,অনেক যাত্রীই মুখে ছিল না মাস্ক। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একটি  ফেরি আসা মাত্রই কে কার আগে উঠবে তার জন্য যাত্রীরা হুমরি খেয়ে পরে। যাত্রীদের সামাল দিতে গিয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে হিমশিম খেতে দেখা যায়। ভোলা-ল²ীপুর রুটে  মাত্র ৪ টি ফেরি চলাচল করলেও ছাড়ার নির্দিষ্ট কোন টাইম টেবিল না থাকায় যাত্রীদের  দুর্ভোগ চরমে  পৌঁছে।
এদিকে মঙ্গলবার কোস্টগার্ড জোরালো তৎপরতার কারণে ইলিশা ফেরিঘাট থেকে লক্ষীপুর উদ্দেশ্যে ট্রলার ছাড়তে পারেনি। তবে ফেরিঘাটের কাছে মৎস্য ঘাট থেকে যাত্রী বোঝাই করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোন দিয়ে  ল²ীপুর  যাত্রী পারাপার করেছে। কিন্তু যাত্রীদের জিম্মি করে তিনগুণ ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু কোন ট্রলার বা চালককে আটক করা হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভোলা পূর্ব ইলিশা সদর নৌ থানার ইনচার্জ মো: সাঈদ হোসেন জানান, তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু যাত্রী ট্রলারের পারাপার করলেও অধিকাংশ যাত্রী ফেরিতে যাচ্ছে। অবৈধ নৌ যান বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...