বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মে ২০২১ রাত ০৯:৩৩
৭১৪
মনির নয়ন ,তজুমদ্দিন থেকে : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে মৎস্য পেশাকে টিকিয়ে রাখতে জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। দুই মাস বেকার মৎস্যজীবি জেলে পরিবারের জন্য বছরের চার মাস খাবারের চালসহ নগদ অর্থ সহযোগীতা করে আসছেন। বাংলাদেশের কৃষক ও মৎস্যজীবীরা অর্থনীতিতে দেশকে সমৃদ্ধশালী করছেন। ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
সোমবার বিকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ২য় পর্যায় জেলে পুনর্বাসনের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। অনুষ্ঠানে মোট এক হাজার ৬৩ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ'লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, মৎস্য কর্মকর্তা আমির হোসেন , ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, চাঁচড়া সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, প্রফেসার সায়েদুজ্জামান, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল প্রমূখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন জানান, সরকার জাটকা রক্ষা কার্যক্রমের নিমিত্তে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল দিচ্ছে। এই উপজেলায় মোট ৯ হাজার ৯০০ জন জেলে এই চাল পাচ্ছে। গত বছরের পহেলা নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জেলায় জাটকা রক্ষা কার্যক্রম চলছে বলে জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত