অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২১ সকাল ১০:৫৭

remove_red_eye

৭৩৬

চির পরিচিত দৃশ্য মুসল্লিদের হাত মেলানো ও কোলাকুলি হয়নি

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশনা মেনে ভোলায় মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবার কোন ঈদগায়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে ভোলা মহানপট্রি ক্যায়মুদ্দিন ব্যাপারী (বড় মসজিদ) জামে মসজিদ,সকাল ৮টায় ভোলা ঈদগাহ জামে মসজিদে, হাটখোলা জামে মসজিদ, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ,সাড়ে ৮ টায় নতুন বাজার কোর্ট জামে মসজিদে, সদর উপজেলা পরিষদ জামে মসজিদে,  সকাল সোয়া ৮টায় বিল্লা জামে মসজিদে, সকাল ৯ টায় খলিফাপট্রি জামে মসজিদ, ভোলা স্টেডিয়াম জামে মসজিদসজ জেলার ৭ উপজেলার সকল জামে মসজিদে  ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় লালমোহন  পৌর ১নং ওয়ার্ডস্থ হাজী নুরুল ইসলাম চৌধুরী কওমি মাদ্রাসার মসজিদে ঈদের নামাজ আদায় করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য্য নুরুন্নবী চৌধুরী শাওন। সকাল সাড়ে ৮ টায় ভোলা দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে ভোলা-২ আসনের সংসদ সংসদ সদস্য  ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী  কোর্ট জামে মসজিদে ও  ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ভোলা ঈদগাহ জামে মসজিদ ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের জন্য দেয়া করা হয়েছে।
তবে ঈদের নামাজ শেষে চির পরিচিত দৃশ্য মুসল্লিদেও হাত মেলানো ও কোলাকুলির দৃশ্য এবার ছোখে পড়েনি। করোনা সংক্রমণ রোধে সরকারের স্থাস্থ্যবিধি মেনে এ থেকে বিরত থাকেন মুসল্লিরা।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...