দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:২৫
৬৫৭
দৌলতখান প্রতিনিধি \ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, দেশ যতদিন পর্যন্ত করোনামুক্ত না হবে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার কর্মহীণ অসহায় মানুষকে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখবে। করোনা দুর্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ বিশ^ দরবারে প্রশংসিত হয়েছে।
শনিবার সকাল এগারোটায় গজনবী স্টেডিয়ামে পৌরসভা, ভবানীপুর ইউনিয়ন ও হাজিপুর ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ হাজার ৫০০ জন নেতা কর্মীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জনের লক্ষ্যে দৃঢ় মনোবল নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। করোনাকালে এলাকায় কোন মানুষ খাদ্যাভাবে আছে কিনা তার খোঁজ রাখতে তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন। পরে টাউন হলে ভিন্ন এক অনুষ্ঠানে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ৮০০ জন নেতা কর্মীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম,অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত