অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মিথ্যা অপহরণ মামলা একমাস পর উদ্ধার হলো ভিক্টিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:২৩

remove_red_eye

৬০৭

আকতারুল ইসলাম আকাশ \ ভোলার দক্ষিণ গাজীপুর চরের গাজীপুর মোজা, মধুপুর মোজা ও  চরবৈরাগী মৌজার সীমানা সেটেলমেন্ট পরিমাণ করার নির্দেশ দেন ভোলা জেলা প্রশাসক। জেলা প্রশাসকের নির্দেশে গত ৪ এপ্রিল জেলা জজ কোর্টের সার্ভে হুমায়ূন কবিরের উপস্থিতিতে জমির  সীমানা সেটেলমেন্ট করার সময় হঠাৎ দুই পক্ষের বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে ভোলা  পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত ইমাম কাদের মানিক চৌধুরীর ছেলে গোলাম সরওয়ার টিপু পশ্চিম  ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ছায়েদ তালুকদারসহ ১১ জনের বিরুদ্ধে ভোলা জজ কোর্টে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন। যাঁর মামলা নম্বর-১১৪। মামলার অন্যান্য আসামিরা হলেন, মো. ফিরোজ, শাহানাজ, কামাল, শাহজাহান, লডেস বাবুল, বেলায়েত, আলাউদ্দিন মাঝি, আবদুল হক, আলমগীর মিঝি ও মো. বাহার মাষ্টার। মামলায় বলা হয়, এক নম্বর সাক্ষী ছালে আহম্মেদ হাসানকে আসামিরা খুন করে মেঘনা নদীতে পেলে দিয়েছে অথবা অপহরণ করেছে। আদালত মামলাটি আমলে নিয়ে তার তদন্তভার ভোলা সদর মডেল থানার ওসিকে প্রদান করেন। পরে ভোলা সদর থানা পুলিশ সোর্সের মাধ্যমে ১ মাস ৩ দিন পর সদর  উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে উদ্ধার করে ভোলা থানায় নিয়ে আসে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিক্টিম স্বীকার করেছে সে অপহরণ হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত  করেছেন তিনি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...