অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনের ঢালচরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিলো ১২ মৎস্য আড়ৎ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:২১

remove_red_eye

৫৯৭

চরফ্যাশন প্রতিনিধি \ ভোলার চরফ্যাশনের পূর্ব ঢালচরে শুক্রবার রাতে ১২টি মৎস্য আড়তে আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাত ৮ টার সময় দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে মৎস্য আড়ৎগুলোতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় ১২ টি মৎস্য আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
পুড়ে যাওয়া মৎস্য আড়ৎগুলোর মধ্যে ৩টি ঢালচর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোওয়ারীর, ৩টি ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কালাম মেম্বারের, ৩টি নান্নু মাতাব্বরের বলে জানা গেছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।