অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরা জেলেদের মাঝে চাল বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:১৩

remove_red_eye

৬৪৯

মনপুরা প্রতিনিধি \ মনপুরা উপজেলার ২নং  হাজির হাট  ইউনিয়নের ৪ হাজার ১শত ৩২ জেলেদের মাধ্যে ভিজিএফ এর ৪০ কেজি করে চাউল সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নীচে ৯টি ওয়ার্ডের জেলেদের মধ্যে চাউল বিতরন করা হয়েছে। জেলেদের মধ্যে চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মৎস্য অফিসার আঃ গাফফার, ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিদ, ইউপি সচিব মোঃ ইয়াজউদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ। ট্যাগ অফিসার উপস্থিত থেকে  প্রত্যেক জেলেদের  মধ্যে ভিজিএফ এর ৪০ কেজি করে চাঊল বিতরন  করেন।  এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, প্রত্যেক  জেলেদের মাঝে ভিজিএফ এর ৪০ কেজি করে চাউল  ট্যাগ অফিসারদের উপস্থিতিতে  বিতরন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।