অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে তেঁতুলিয়া নদী খনন প্রকল্প উদ্বোধন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২১ রাত ১১:৩০

remove_red_eye

৬৩৩

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন \ ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন চর মুজিব নগর,কুকরি-মুকরি,নজরুল নগর ও চর কলমী ইউনিয়নে তেঁতুলিয়া নদীর ভাঙ্গণ ও বন্যা নীয়ন্ত্রণে ১১.১ কিলোমিটার ড্রেজিং প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ি কমিটির সভাপতি ভোলা-৪আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। মঙ্গলবার (৪মে) বেলা ১২টায় বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগর বাংলাবাজারে এ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম,পৌর মেয়র এসএম মোরশেদ,পানি উন্নয়ন বোর্ড ভোলা-২এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। এসময় এমপি জ্যাকব বলেন, চরফ্যাশনে নদী ভাঙ্গণরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে ৩০কিলোমিটার নদী তীর সিসি বøক/জিও ব্যাগ স্থাপন সহ প্রায় ২৫ কিলোমিটার এলাকা বøক দিয়ে স্থায়ী বেড়িবাধঁ নির্মানে শতশত কোটি টাকার কাজ করা হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৮০কোটি টাকা ব্যয়ে বকসী লঞ্চঘাট থেকে বাবুরহাট লঞ্চঘাট এলাকা ড্রেজিং ও চর কুকরি-মুকরি দ্বীপ বন্যা নীয়ন্ত্রণ শির্ষক প্রকল্পের আওতায় মুজিব নগরের পুটিয়া থেকে দক্ষিণ পর্যন্ত ১১ কিলোমিটার নদী খননে ১৮টি ড্রেজিং এর মাধ্যমে এ কার্যক্রম চলমান রয়েছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...