অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

করোনাকালীন সময় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তব সম্মত : তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২১ রাত ১১:১৮

remove_red_eye

৬৫২

ভোলায় করোনায় কর্মহীন  ও দুস্থদের মাঝে ৩ দিন ব্যাপী নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সংসদ সদস্য  ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনায় বড় বড় দেশ আক্রান্ত।  কিন্তু করোনাকালীন সময় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তব সম্মত। তার গৃহীত পদক্ষেপ আন্তর্জাতিক বিশ্বে প্রসংশিত হয়েছে। মানুষ সেটা গ্রহণ করেছে। আল্লাহর অসীম রহমতে দেশে আস্তে আস্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।

তোফায়েল আহমেদ  শুক্রবার  বিকালে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে করোনায় কর্মহীন ও দুস্থদের মাঝে তার ব্যক্তিগত উদ্দ্যোগে তিন দিন ব্যাপী নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভায় ১০ হাজার দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও ৩ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেয়া শুরু হয়। শুক্রবার থেকে আগামী ১০ মে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ করা হবে।

তোফায়েল আহমেদ বলেন,  আমাদের গ্রাম গঞ্জে এমন কোন অভাবী মানুষ নাই প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পায়নি। প্রধানমন্ত্রী বাস্তবমুখি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ভোলা থেকে প্রধানমন্ত্রী গরীব মানুষকে নগদ অর্থ দেয়ার কার্যক্রম শুরু করেন। গরীব মানুষকে নগদ অর্থ দিয়েছেন, কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করেছেন। তিনি আরো বলেন, ভোলায় ব্যাপক যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। আমরা ভোলাতে ব্যাপক উন্নয়ন তৎপরতা করেছি। আমরা আশা করি ভোলা-বরিশাল ব্রীজ হলে ইনশাআল্লাহ ভোলা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ জেলা হবে। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে তোফায়েল আহমেদের পক্ষে দুঃস্থদের মাঝে অর্থ সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদ সদস্য খায়রুল হাসান খোকন, মিলন মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নৃতৃবৃন্দ ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...