অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন পাওনা টাকা না পেয়ে দু'জনকে পিটিয়ে আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২১ রাত ১১:৪০

remove_red_eye

৭৩৮

চরফ্যাশন প্রতিনিধি \ ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির আবু মহাজনের বিরুদ্ধে সরকারি ঘর বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় একই এলাকার মৃত কয়সর আহমেদের স্ত্রী আয়াশা ও তার ছেলে আয়ুব আলী কে পিটিয়ে আহত করে সিএনজি রিক্সা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত তাঁরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত আয়শা অভিযোগ করেন- আবু মহাজন  জমি আছে ঘর নাই এই প্রকল্পের একটি সরকারি ঘর আমার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে। আমি তাকে ১০ হাজার টাকা দিয়েছি। ঘর নিম্ন মানের হওয়ায় সে ঘরের মুল্য ৩০ হাজার টাকা ধরে আর ২০ হাজার টাকা দেয়ার চাপ প্রয়োগ করেন। করোনা লকডাউনে আয় রোজগার বন্ধ হয়ে পড়ায় তার চাহিদার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার দুপুরে আবু মহাজন, তার ভাই, ছেলেরা মিলে আমার ছেলে আয়ুব আলীকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, সিএনজি মেরামতের মালামালসহ ছিনতাই করে নিয়ে যায়, তার ডাকচিৎকারে আমি এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে আহত করে।
এ বিষয়ে আবু মহাজন বলেন ঘর দেয়ার জন্য কোন টাকা নেয়া হয়নি। তাঁরা আমার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছে ওই টাকা চাওয়া নিয়ে আমার ছেলেদের সাথে তাদের সাথে হাতাহাতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, সরকারি ঘর বিক্রি করার সুযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...