অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে গ্রাম্য শালিসে দু’গ্রæপের সংঘর্ষ নারীসহ আহত-১৫

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২১ রাত ১১:৩০

remove_red_eye

৬৯১

দৌলতখান প্রতিনিধি\ ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য সালিশ বৈঠকে দু’গ্রæপের সংঘর্ষে বসতঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় অন্তঃসত্ত¡া নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হারুন গংদের সোহেল, জাহানারা, মোস্তাফিজ, বিবি খাদিজা, বিবি ইয়াসমিন ও অন্তঃসত্ত¡া ইয়াসমীন দৌলতখান হাসপাতাল এবং অপর জসিম গংদের রিয়াজ,সেন্টু,ময়না,নুরনবী, রিংকু ও আজিমন ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ৯৯৯ ফোন পেয়ে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) কামাল সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিদারউল্যাহ গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে হারুন জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ জসিম গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে একটি গ্রাম্যভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে স্থানীয় ইউপি সদস্য মনির সহ গ্রাম্য মাতবর গণ উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকের মধ্যখানে প্রতিপক্ষ জসিমের ফুফাতো ভাই সেন্টুর সাথে আমার নানা বজলু পাঠানের বাকবিতÐা হয়। বাকবিতÐার এক পর্যায়ে জসিম গংদের পক্ষে আসা সালিশদার মহিউদ্দিন মাষ্টার ফোন করে লোক এনে তার বসতঘর ভাঙচুর ও তাদের পরিবারের সোহেল, জাহানারা, মোস্তাফিজ, বিবি খাদিজা ,বিবি ইয়াসমিন ও অন্তঃসত্ত¡া ইয়াসমীনকে বেধড়ক মারধর করেন। পরে তাদের উদ্ধার করে দৌলতখান হাসাপাতালে এনে ভর্তি করানো হয়। হারুন আরও জানান, বসতঘর ভাঙচুর করার সময় মহিউদ্দিন মাষ্টারের লোকজন তার ঘরে থাকা ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।  
অন্যদিকে মহিউদ্দিন মাষ্টার জানান, সালিশ বৈঠকের এক পর্যায়ে জসিমের ফুফাতো ভাই সেন্টুর সাথে বজলু পাঠানের কথা কাটাকাটি হয়। এসময় উভয়পক্ষের লোকজনের সাথে সংঘর্ষ হয়। তখন তিনি সেখান থেকে চলে আসেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি জানান।
জসিমের চাচাতো ভাই মিজান জানান, গ্রাম্যভাবে সালিশ বৈঠকের এক পর্যাযে হারুন গংরা তাদের উপর অতর্কিত হামলা ও ঘর ভাঙচুর করেন। এতে তার পরিবারের রিয়াজ, সেন্টু,ময়না,নুরনবী,আজিমন ও রিংকু আহত হয়। তারা ভোলা সদর জেনালের হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মনির জানান, সালিশ বৈঠকের মধ্যখানে উভয়ের মধ্য সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভাঙচুর ও হামলা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...