মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫ই মে ২০২১ রাত ১১:১৩
৮০৫
ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত -২
মনপুরা প্রতিনিধি \ ভোলার মনপুরায় আগুন লেগে একটি আধা-পকা টিন শেডের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এই সময় ফায়ার সার্ভিসের স্টেশন লিডারসহ স্থানীয় এক প্রতিবেশী আহত হন। আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মোঃ শামীম মিঞা ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক। বুধবার দুপুর সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মৌলভি আবদুর রহিমের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে মৌলভী আবদুর রহিমের সম্পূর্ন বসতঘরটি পুড়ে যাওয়ায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল খালেক ও স্থানীয় প্রতিবেশী আক্তার হোসেন। এই ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবদুল খালেক জানান, রান্নার লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় আমি সহ প্রতিবেশী একজন আহত হয়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক ত্রান সামগ্রী দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে টিনসহ আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত