বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মে ২০২১ রাত ১১:০৯
৫৬৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে ঘুষ নেয়ার সাজানো অভিযোগ করে জেলে গেলেন দুই দালালসহ এক নারী। এদের বাড়ি রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায়।
বুধবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের জানান, রাজাপুর শ্যামপুর এলাকায় মারপিটের একটি ঘটনায় এজাহারভুক্ত আসামী মোঃ ইসমাইলকে ইলিশা পুলিশ ফাঁড়ির পুলিশ আটক করে। আটক ইসমাইলকে ছাড়ানোর জন্য ফাঁড়ি ইনচার্জ মোঃ আনিসুর রহমান তিন হাজার টাকা চেয়েছেন। ওই টাকা দেয়ার পরও আটক ব্যক্তিকে ছাড়েনি, এমন অভিযোগ নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন ইসমাইলের স্ত্রী পপি আক্তার শাহীনাসহ দুই দালাল মনির হোসেন ও ইসমাইল হোসেন । পপি পুলিশ সুপারকে জানান, তার স্বামীকে ছাড়াতে টাকা লাগবে বলায় তিনি তার মোবাইল ফোনটি বিক্রির জন্য দালাল মনির ও ইসমাইল হোসেনকে দেন। এ ছাড়া নিজের কাছে থাকা দুই হাজার টাকাও দেন। ফাঁড়ির ইনচার্জ টাকা নেয়ার পরও আরো টাকা দাবি করে আটকৃতকে ছাড়েন নি। মোবাইল ফোন সেট কোথায় বিক্রি করেছেন , কে কিনেছেন, এমন নানা প্রশ্নে বিষয়টি সাজানো বলে মনে হয় পুলিশ সুপারের। পরে তল্লাশিতে ফোনসেটটি ওই নারীর কাছেই পাওয়া যায়। এ ঘটনায় দালালসহ ওই নারীকে আটক করা হয়। উল্লেখ ওই নারীও তার স্বামীর সঙ্গে একই মামলার আসামী ছিলেন। অপরদিকে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, তারা মামলার এজাহারভুক্তি এক আসামীকে আটকের পর আদালতে সোপর্দ করেন। আসামী ছাড়ার বিষয়ে কারো সঙ্গে তার কোন কথা হয় নি। এরা একটি চক্র বলেও তিনি উল্লেখ করেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত