অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় মুক্তিপন দিয়ে ফিরে এলো অপহৃত জেলে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১৫

remove_red_eye

৮৭৪

 

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অবশেষে ১৫ ঘন্টা পর ৬০ হাজার টাকা মুক্তিপণে উদ্ধার হলো অপহরণকৃত সেই জেলে আইয়ুব মাঝি। সোমবার রাত ৭ টায় হাতিয়ার দস্যু বাহিনী মহিউদ্দিনের কাছে মুক্তিপণের টাকা পৌছানো হলে মুক্তি পায় অপহরণকৃত জেলে।

অপহরণকৃত জেলের আড়তদার ফরিদ জানান, মুক্তিপণের টাকা নগদ আরেকটি ট্রলারে করে নিয়ে যাওয়ার পর আইয়ুব মাঝিকে মুক্তি দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় আইয়ুব মাঝি মনপুরায় পৌছায়। তবে আড়তদার আর কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন।

মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, আইয়ুব মাঝি ফিরে এসেছে। তবে মাঝিরা অপহরণের কথা স্বীকার করছেনা।

উল্লেখ্য, সোমবার ভোর রাত ৩ টায় উপজেলার পূর্বপাশে রিজিরখাল সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার দস্যু বাহিনী হামলা চালিয়ে আইয়ুব মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।