চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা মে ২০২১ রাত ১১:১৫
৬৯২
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে গবাদিপশু'সহ দুইদিনের বৈশাখী বজ্রপাতে ৪জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১২টায় শশীভূষণ থানার রসুলপুর ৫নং ওয়ার্ডের রুস্তম আলী হাওলাদারের ছেলে আবদুল হালিম (৩৭) ও আহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০) বজ্রপাতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আহাম্মদপুর ৯নং ওয়ার্ডের আবু তাহেরের একটি গরু বজ্রপাতে মারা গেছে বলেও স্থানীয় চেয়ারম্যান সূত্রে জানা গেছে।
এদিকে গত সোমবার (৩মে) দুপুর দেড়টার সময় উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে পাওয়ার টিলার চালক আলাউদ্দিন (৩৯) ও হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৫) নামের দুই কৃষক বজ্রপাতে নিহত হন।
স্থানীয় থানা পুলিশ জানান, নিহত আলাউদ্দিন গাছ থেকে তুলা কুড়ানোর সময় এবং শাহে আলম ধান নেয়ার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান জানান,ফজিলাতুন্নেছা দুপুরে বৃষ্টির সময় হাঁস আনতে গেলে বজ্রপাতে নিহত হন।
রসুলপুর ইউপি চেয়ারম্যান বলেন,আবদুল হালিম ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বজ্রপাতে দগ্ধ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজারীগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে নিহত দুই ব্যক্তির পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত