লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা মে ২০২১ রাত ১১:১৩
৭২২
লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরীব অসহায় ডায়রিয়া রোগীদের জন্য ৫০০ ব্যাগ আইভি স্যালাইন বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। আজ মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে এসব স্যালাইন তুলে দেওয়া হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে পৌরসভা আয়োজিত স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এমপি শাওন বলেন, তীব্র গরমে লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং আইভি স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গরীব অসহায় রোগীরা সংকটে পরেছিল। তাদের কথা চিন্তা করে স্যালাইন বিতরণ করি। পর্যায়ক্রমে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন হাসপাতালে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছর স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। উপজেলা পর্যায়ে জনবলের অভাব থাকলেও চিকিৎসায় কোন ঘাটটি নেই।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান প্রমূখ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত