বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মে ২০২১ রাত ১১:১১
৭৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় চাঞ্চচল্যকর ডাবল মার্ডারের ঘটনার মূলহত্যাকারী ও ভাড়াটে কিলার ট্রাক চালক শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করা হয়েছে। শরিফুল আড়াই লাখ টাকার জন্য দুলাল শীল ও তপন শীল নামে দুই ভাইকে হত্যা করে। চট্টগ্রাম কাপ্তানবাজার রাস্তার মাথা এলাকা থেকে তাকে ভাড়াটে ওই কিলারকে গ্রেফতারের পরে মঙ্গলবার ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে।
চরফ্যাসন থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত ৮ এপ্রিল চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুন্দরী খাল পাড়ের জনৈক জামাল ভুইয়ার পরিত্যক্ত বাগান থেকে দুলাল শীল ও তপন শীল নামের দুই ভাইয়ের মস্তক বিহীন আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার ১৪ দিন পর পুলিশ হত্যার পরিকল্পনানকারী ও জড়িত বিল্লাল , কাশেম ও আবু মাঝিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে এলাকার মহিউদ্দিনের সেফটিক ট্যাংকি থেকে দুলাল শীল ও তপন শীলের মাথা দুটি উদ্ধার করা হয়।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান , গ্রেফতারকৃত ৩ জনের স্বীকারউক্তি অনুযায়ী এই হত্যাকান্ডের মূল হোতা ভাড়াটে কিলারকে চট্রোগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়াটে খুনি শরীফুল ইসলাম আড়াই লাখ টাকা চুক্তিতে জোড়া খুনের দায় স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত দুই ভাই ভারতে বসবাস করতো।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত