অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে আড়াই লাখ টাকা চুক্তিতে হত্যা করা হয় দুই ভাইকে: ভাড়াটে কিলার গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মে ২০২১ রাত ১১:১১

remove_red_eye

৮১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার চরফ্যাশন উপজেলায় চাঞ্চচল্যকর ডাবল মার্ডারের ঘটনার মূলহত্যাকারী ও ভাড়াটে কিলার ট্রাক চালক শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করা হয়েছে।  শরিফুল আড়াই লাখ টাকার জন্য দুলাল শীল ও তপন শীল নামে দুই  ভাইকে হত্যা করে। চট্টগ্রাম কাপ্তানবাজার রাস্তার মাথা এলাকা থেকে তাকে ভাড়াটে ওই কিলারকে গ্রেফতারের পরে মঙ্গলবার ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে।

চরফ্যাসন থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত ৮ এপ্রিল চরফ্যাসনের  আসলামপুর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের সুন্দরী খাল পাড়ের জনৈক জামাল ভুইয়ার পরিত্যক্ত বাগান থেকে  দুলাল শীল ও তপন শীল নামের দুই ভাইয়ের মস্তক বিহীন আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার ১৪ দিন পর পুলিশ  হত্যার পরিকল্পনানকারী ও জড়িত বিল্লাল , কাশেম ও আবু মাঝিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে এলাকার মহিউদ্দিনের সেফটিক ট্যাংকি থেকে দুলাল শীল ও তপন শীলের মাথা দুটি উদ্ধার করা হয়।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান , গ্রেফতারকৃত ৩ জনের  স্বীকারউক্তি অনুযায়ী এই হত্যাকান্ডের মূল হোতা ভাড়াটে কিলারকে চট্রোগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়াটে খুনি শরীফুল ইসলাম আড়াই লাখ টাকা চুক্তিতে জোড়া খুনের দায় স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে  হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত দুই ভাই ভারতে বসবাস করতো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...