বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২১ বিকাল ০৫:১৬
৮৬৪
চালকসহ ট্রাক আটক
বোরহানউদ্দিন প্রতিনিধি :ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকচাপায় আকলিমা আক্তার (৩৮) নামের পুলিশের এক এএস আই নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বোরহানউদ্দিন কুঞ্জেরহাটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় চালক সহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত আকলিমার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তার স্বামী জসিম উদ্দিন সদর থানায় পুলিশের এসআই হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জননী আকলিমার বড় ছেলে আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) মায়ের সাথেই থাকত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম তার সহকর্মী কনস্টবল জাকারিয়ার মোটর সাইকেলে তদন্তের কাজে কুঞ্জেরহাট এলাকায় যান। দুপুর সাড়ে ১২টায় কুঞ্জেরহাট বাজার দিয়ে বোরহানউদ্দিন থানার উদ্দ্যেশে তারা আসছিলো। এসময় তাদের সামনে দিয়ে এক পথচারি যাচ্ছিলো। তখন ব্রেক দিলে এএসআই আকলিমা বেগম মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। তখন বিপোরিত দিক থেকে আসা একটি ট্রাক এএস আই আকলিমা আক্তারকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন, বোরহানউদ্দিন থানার ওসি মাজহার আমিন। তবে সহকর্মী কনস্টবল জাকারিয়া অক্ষত রয়েছে । এদিকে দুর্ঘটনার পর বাজারের লোকজন ঘাতক ট্রাকটি আটক করলে পুলিশ গিয়ে চালক আজহার খান ও ঢাকা মেট্টো ট- ১৬-৫৩৯০ ট্রাকটি আটক করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত