অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জমির বিরোধ নিয়ে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২১ রাত ১১:৩৫

remove_red_eye

৬৮৬

দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের মৃধা বাড়িতে সংবাদ সম্মেলনে লোকমান হাওলাদারের পুত্রবধূ লিমা বেগম বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লোকমান হাওলাদারের ভাতিজা কামালের ঘরে অগ্নিসংযোগের খবর পেয়ে তার স্বামী আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। এ সুযোগে প্রতিপক্ষ আলমগীরের ছেলে আফজাল ও শাহাজলের ছেলে  ছালাউদ্দিন ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ৩ লাখ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। ওই সময় তারা লোকমান হাওলাদারকে হাত ও চোখ বেঁেধ ঘর থেকে বের করে হত্যার চেষ্টা করে। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত লোকমান হাওলাদার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র জানায়, একই বাড়ির লোকমান হাওলাদার গং ও  আলমগীর গংদের সাথে ৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে।  লোকমান হাওলাদারের ভাতিজা কামাল অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে তার ঘরে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ মাকছুদ ও খোকনসহ মুখোশধারী কয়েকজনকে দেখতে পায় তার স্ত্রী। এ ব্যাপাওে অভিযুক্তদের সাথে যোযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। দৌলতখান থানা ভারপ্্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...