অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মানবিকতার উদাহরণ ৬শ পরিবারের পাশে ইব্রাহিম খোকন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:০২

remove_red_eye

৯০৯

বিশেষ প্রতিনিধি : ভোলায় করোনা ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন ও দরিদ্র্য মানুষদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে এসেছেন সাবেক পৌর কাউন্সিলর ইব্রাহিম খোকন। বর্তমানে জনপ্রতিনিধ না হয়েই তিনি তার মানবিক দ্বায়বোধ নিয়ে রবিবার সকাল থেকে এলাকার ৬শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, চিনিসহ ১০ টি আইটেমের খাদ্য সামগ্রি প্যাকেট পৌঁছে দিচ্ছেন। ইব্রাহিম জানান, তিনি গত নির্বাচনে প্রার্থী হন নি। এখন পৌর কাউন্সিলর নন। গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় তিনি পৌর কাউন্সিলর ছিলেন। ওই সময়ও তিনি টানা ৪ মাস এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন । প্রতিদিন নিজে খাদ্য সামগ্রি নিয়ে ছুটে যেতেন মানুষের ঘরে ঘরে। তার একটাই শ্লোগান ছিল, আপনারা ঘরে থাকুন। আমি ও আমরা খাদ্য নিয়ে আসব। এবারও জনপ্রতিনিধির দায়েত্বে না থাকলেও  করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হলে বসে থাকতে পারেন  নি। ইব্রাহিম বলেন, এ কাজটি সকলের করা প্রয়োজন। যাদের অর্থ আছে, সামর্থ আছে তারা কেন করবেন না। এটা কোন ভোটের রাজনীতি নয়। মানবিক কর্তব্য।  এদিকে ইব্রাহিম খোকনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বর্তমান পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান। একই সঙ্গে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব,  ভোলার নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...