অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মানবতার স্টোর থেকে সবজি বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২১ রাত ১২:৩৫

remove_red_eye

৭৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক \ ভোলায় বিবা, বাংলার কন্ঠ, স্বজন সমাবেশ, আজকের ভোলাসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় ’আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ এমন শ্লোগানে গড়ে ওঠা মানবতার স্টোর কর্মসূচিতে শনিবার দরিদ্র্য পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে শাক- সবজি ।  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার , জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, দৈনিক যুগান্তরের জেলা স্বজন সমাবেশের সহসভাপতি বিবা’র পরিচালক মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের  স্বজন সমাবেশের সম্পাদক বিপ্লব পাল কানাই, সাংবাদিক ছোটন সাহা,  ফাতেমা খানম কলেজ শাখার স্বজন সমাবেশের সম্পাদক সালাউদ্দিন, ভোলারবানীর সম্পাদক মোঃ মাকসুদুর রহমান এই বিতরণ কর্মসূচিতে অংশ নেন। একাত্মতা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী,  এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। শহরের চৌধুরী প্লাজার সামনে স্থাপিত এই মানবতার স্টোর কর্মসূচিতে এক মাস ব্যাপী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পোষাক, সাবানসহ খাদ্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে। গত বছর এখানে প্রথম শুরু হয় হাত ধোয়া কর্মসূচি । ওই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।  অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছায় রাস্তার পাশের ওই স্টোরে  সামর্থ অনুসারে পণ্য সামগ্রি রেখে যান। আবার দরিদ্র্য পরিবারের লোকজন তা বিনামূল্যে নিতে পারছেন। এতে রেজিস্টারে নাম লিখে রাখা হচ্ছে। ভোলায় করোনা যোদ্ধাখ্যাত স্বজন সমাবেশের সহসভাপতি স্কাউট লিডার কলেজ শিক্ষক মনিরুল ইসলামের নেতৃত্বে এটি পরিচালনায় রয়েছেন এক ঝাঁক স্বেচ্ছাসেবী তরুন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...