অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

করোনা আক্রান্ত হয়ে ভোলার কৃতিসন্তান ব্যারিস্টার লিউ ও তার শাশুড়ির মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২১ রাত ১১:২৮

remove_red_eye

৯০৫

অচিন্ত্য মজুমদার :  করোনা আক্রান্ত হয়ে ভোলার কৃতিসন্তান ব্যারিস্টার লিউ সাহা কেনেডির মৃত্যুর একদিন পর শনিবার দুপুরে তার শাশুড়ি অনিকা দাস (৬২) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে তিনি প্রথমে করোনা আইসোলেশন ইউনিট, এরপর আইসিইউ এবং সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। একদিনের ব্যবধানে জামাই এবং শাশুড়ির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে করোনা আক্রান্ত হয়ে ১২ দিন রাজধানীর স্কয়ার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিউ সাহা কেনেডি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ভোলার বিশিষ্ট আইনজীবী কার্তিক সাহার একমাত্র ছেলে এবং ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অসীম কুমার সাহার বোনের ছেলে। মৃত্যুর আগে লিউ সাহা কেনেডি তার স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে ঢাকার সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে লিউ সাহা ও তার শাশুড়ির আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তাদের পরিবারবর্গ।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...