বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২১ রাত ১১:২৮
৮২৪
অচিন্ত্য মজুমদার : করোনা আক্রান্ত হয়ে ভোলার কৃতিসন্তান ব্যারিস্টার লিউ সাহা কেনেডির মৃত্যুর একদিন পর শনিবার দুপুরে তার শাশুড়ি অনিকা দাস (৬২) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে তিনি প্রথমে করোনা আইসোলেশন ইউনিট, এরপর আইসিইউ এবং সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। একদিনের ব্যবধানে জামাই এবং শাশুড়ির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে ১২ দিন রাজধানীর স্কয়ার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিউ সাহা কেনেডি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ভোলার বিশিষ্ট আইনজীবী কার্তিক সাহার একমাত্র ছেলে এবং ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অসীম কুমার সাহার বোনের ছেলে। মৃত্যুর আগে লিউ সাহা কেনেডি তার স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে ঢাকার সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে লিউ সাহা ও তার শাশুড়ির আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তাদের পরিবারবর্গ।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক