অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় লকডাউন বাস্তবায়নে ৪০ মামলায় ৪৪ জনকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২১ রাত ১০:৫৩

remove_red_eye

১৪১৪



হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডউন বাস্তবায়নে ৪০ মামলায় ৪৪ জনকে ২১ হাজার ২’শ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশানের উদ্যেগে পৃথক ৬টি অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেটগণ অভিযানে নেতৃত্ব দেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, মোট জরিমানাকৃতের মধ্যে সদর উপজেলায় ১২ জনকে ৩ হাজার ৫’শ টাকা, বোরহানউদ্দিনে ৫ জনকে ৩ হাজার ৯’শ, তজুমদ্দিনে ২১ জনকে ১১ হাজার ৯’শ, লালমোহনে ৪ জনকে ৯’শ ৫০ ও দৌলতখানে ২ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি জানান, এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং লকডাউন এর নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।