অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে জমি বিক্রির লেনদেনের জেরে খুন হয় দুই ভাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২১ রাত ১০:৪৬

remove_red_eye

৭৮৮

হত্যার কাজে ব্যবহৃত ছেনি উদ্ধার : গ্রেফতার ৩

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নে জোড়া খুনের ১৪ দিন পর দুই দগ্ধ দেহাবশেষের মাথা ও হত্যার কাজে ব্যবহৃত ছেনি উদ্ধার করেছে চরফ্যাসন থানা পুলিশ। শুক্রবার (২৩এপ্রিল) দুপুরে খুনের কাজে ব্যবহৃত ছেনি ও গত বৃহস্পতিবার  বিকেলে দগ্ধ দুই দেহবেশেষর বিচ্ছিন্ন দুটি মাথা উদ্ধার করা হয়। চরফ্যাসন থানা পুলিশ সূত্রে জানা যায় হত্যার মূল পরিকল্পনাকারী ও জমি গ্রহীতা মো. বেল্লালের দেয়া তথ্যমতে ঘটনাস্থলের অদূরে সুন্দরী ব্রিজ সংলগ্ন খাল থেকে ছেনিটি উদ্ধার  করা হয়। বিশেষ প্রক্রিয়ায় ঘটনাস্থল থেকে  ১ হাজার গজ উত্তরে ফরাজী বাড়ীর মহিবুল্লার ঘরের পিছনে রিং  ¯øাব দ্বারা নির্মিত টয়লেটের সেপটি ট্যাংক থেকে মাথা দুটি উদ্ধার  করা হয়। ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার  জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানিয়েছেন দেহাবশেষ দুটি চরফ্যাসন পৌরসভার ৩ নং ওয়ার্ডের  বাসিন্দা মৃত উপেন্দ্র সরকারের ছেলে অমিত সরকার (৫৫) ও দুলাল সরকার (৪০)। এ ঘটনায় পুলিশ হত্যার মূল পরিকল্পনাকারী  মোঃ বেল্লাল, বেল্লালের  শ্বশুর  আবু মাঝি ও ভাই কাশেম কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরো জানান, জমির কেনাবেচার লেনদেনের জের ধরে  ঘটনার রাত সাড়ে ৯ টায় খুনিরা জমি বিক্রেতা দুই সহোদর কে ঘটনাস্থল  আসলামপুর সুন্দরী  ব্রীজ সংলগ্ন জামাল  ভুইয়ার পরিত্যক্ত বাগানে নিয়ে প্রথমে শ্বাসরোধে হত্যা করে। পরে গভীর রাতে দেহ দুটি আগুনে পুড়িয়ে দেহ থেকে মাথা দুটি বিচ্ছিন্ন  করে  মাথা দুটি মহিবুল্লার বাড়ীর টয়লেটের সেপটি ট্যাংকিতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাথা দুটি এবং ছেনি উদ্ধার  করা হয়েছে।
উল্লেখ গত ৮ এপ্রিল বৃহস্পতিবার  দুপুরে আসলামপুরের সুন্দরী  ব্রীজ সলগ্ন জামাল ভুঁইয়ার পরিত্যক্ত বাগানে স্থানীয় কৃষক আজাদ ছাগল চড়াতে গিয়ে পোড়া লাশ দেখে পুলিশ কে জানালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে  ময়না তদন্তে পাঠান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...