অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে শ্বশুড়ের সাথে অভিমান করে জামাই’র বিষপানে আত্মহত্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২১ রাত ১১:০৮

remove_red_eye

৯৭০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় শ্বশুড়ের সাথে ঝগরার জের ধরে মোঃ আজাদ (২৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আজাদ ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর মোজাম্মেল গ্রামের মোঃ জয়নাল উদ্দিনের ছেলে।
রবিবার (১৮ এপ্রিল) রাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। চর মোজাম্মেল এলাকার বাসিন্দা মোঃ কবির হোসেন জানান, গত ৭/৮ বছর আগে একই গ্রামের মোঃ কামালের মেয়ের সাথে আজাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের একটি ৫ বছরের ছেলে সন্তান রয়েছে। গতকাল রবিবার (১৮ এপ্রিল) সকালে আজাদের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এ পর্যায়ে স্ত্রীকে মারধর করেন আজাদ। খবর পেয়ে তার শ^শুড় মোঃ কামাল আজাদকে গাল-মন্দ করে মাধরের চেষ্টা চালায়। এতে শ্বশুড়ের প্রতি অভিমান করে দুপুরের দিকে আজাদ তার ঘরে বিষপান করেন। পরে তার অবস্থায় গুরুতর হওয়ায় আজাদের পরিবারের সদস্যরা ও শ্বশুড় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...