অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে চলন্ত ফেরির পরিবহনে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২১ বিকাল ০৩:০৫

remove_red_eye

৭৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :   ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের মধ্য মেঘনা নদীতে চলন্ত ফেরি কলমীলতায় পণ্য বোঝাই পরিবহন ও মটরসাইকেলে আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে   তদন্ত শুরু করেছে ভোলা জেলা প্রশাসনের তদন্ত টিম।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম ভোলা ইলিশা ঘাটে ফেরির মাস্টারসহ ৮ জনের বক্তব্য রেকর্ড করেন এবং ক্ষতিগ্রস্ত কলমীলতা ফেরি পরির্দশন করেন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফারুক হোসেন ও ভোলা বিআইডবিøউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
উল্লেখ,গত ৮ এপ্রিল ফেরি কলমীলতা ল²ীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ১৯টি পন্যবোঝাই ট্রাক, কাভারভ্যান নিয়ে ভোলার ইলিশা ঘাটে আসছিল। ভোর ৪টার দিকে ভোলার মেঘনার চর অতিক্রম কালে হঠাৎ ফেরিতে থাকা একটি একটি পিকাপ ভ্যানে আগুন জ্বলতে শুরু করে। এর পর ২টি ট্রাক, ৪টি কাভারভ্যান , দুটি পিকাপ ভ্যান ও একটি মটরসাইকেল সম্পুর্ন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে ফেরিসহ অন্যান্য গাড়ি রক্ষা পায়। ধারনা করা হচ্ছে ওই অগ্নিকান্ডের ঘটনায় কম পক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...