মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২১ রাত ১১:৩২
৮৬১
প্রথম ধাপে ইউপি নির্বাচন
মনপুরা প্রতিনিধি \ ভোলার মনপুরায় ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর প্রচারনার অপরাধে রাতের আঁধারে নির্বাচনে প্রচারে ব্যবহৃত হোন্ডাটি বিদ্রোহী প্রার্থীর কর্মীরা পুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন হোন্ডা ড্রাইভার আমির হোসেন।
ইউপি নির্বাচন স্থগিত হওয়ার পূর্বে ওই ভাড়াটিয়া হোন্ডা ড্রাইভার হোন্ডায় মাইক লাগিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপকের নির্বাচনী গান প্রচার করতো। তখন আনারস মার্কার বিদ্রোহী প্রার্থীর কর্মী আজগর, হিরন ও ইসমাইল ফরাজীসহ অনেকে চায়ের দোকানে হুমকী দেন বলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পুলিশের এস.আই আবু সুফিয়ানকে অভিযোগ করেন ওই হোন্ডা ড্রাইভার।
সোমবার ভোর রাতের কোন এক সময়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের হোন্ডা ড্রাইভারের বাড়ির সামনে পেট্রোল দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয় হোন্ডাটি।
পুঁড়িয়ে যাওয়া হোন্ডা ড্রাইভার আমির হোসেন জানান, হোন্ডা চালিয়ে যা আয় হতো তা দিয়ে বৃদ্ধ মা’কে নিয়ে কোনমতে সংসার চলতো। প্রথমধাপে ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর গান তার হোন্ডায় মাইক লাগিয়ে প্রচার করতেন। এর কিছুদিন পর উপজেলা চায়ের দোকানে চা খেতে গেলে বিদ্রোহী প্রার্থীর আনারস মার্কার কর্মীরা নৌকার গান প্রচার না করার জন্য হুমকী দেন। নির্বাচন স্থগিত ঘোষনা হওয়ার ১১ দিন পর সোমবার রাতে তার জীবন চালার একমাত্র ভাড়ায়চালিত হোন্ডাটি পুঁড়িয়ে দিয়েছে ওরা। ওদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
ঘটনাশুনে পরিদর্শনে যান, আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, হাজিরহাট ইউনিয়ন নৌকা মার্কার প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, সাবেক যুবলীগ সভাপতি মোশারেফ হোসেন মজনু ফরাজী, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর সহ অন্যান্যরা।
এই ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পুলিশ পরিদর্শক এস. আই আবু সুফিয়ান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, নৌকা মার্কার প্রচারনা করায় হোন্ডা পুঁড়িয়ে ফেলার ঘটনাটি ন্যাক্কারজনক। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত