অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ফেরিতে আগুন লাগার কারণ উদঘাটন হয়নি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১০:১৯

remove_red_eye

১০০২

পিকাপ ভ্যানের  চালক পলাতক
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-লক্ষীপুর রুটের ফেরি কলমীলতায় আগুন লাগার রহস্য ৪ দিনেও উদঘাটিত হয় নি। প্রথম যে ছাট পিকাপভ্যানে আগুনের সূত্রপাত হয়ে ছিল ওই পিকাপ চালক পালিয়ে যায়। তার পরিচয় পাওয়া যায় নি। রবিবার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের তদন্তে টিমের বৈঠকে তথ্য উদঘাটনের বিষয় আলোচনা হয়। আগুন লাগার কারণ জানাতে পারেন নি দুটি তদন্ত টিমের কেউ।
ল²ীপুর ঘাটে ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার কাওসার হোসেন জানান, প্রথম আগুনে পুড়ে যাওয়া পিকাপের রেজিস্ট্রেশন নম্বর ছিল ঢাকা মেট্রো-ন ১১২২৯৮ । এর চালকের কোন পরিচয় পাওয়া যায় নি। তাতে ককসিট ছিল বলে জানা যায়। ফেরিটি বর্তমানে ল²ীপুর জেলার মজুচৌধুরী ঘাটে রয়েছে। সম্পূর্ন  পুরে যাওয়া  পন্যবোঝাই ২টি ট্রাক, ৪টি বড় কাভারভ্যান ২টি ছোট পিকাপ ভ্যান ও একটি মটর সাইকেলের ভগ্নাংশ ফেরি থেকে অবসারণ করা হয়েছে। ফেরির সামনের র‌্যামসহ অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির মাস্টার জামসেদ আলী ফকির ও মোঃ বেল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মেঘনা নদীর ভোলার খাল অতিক্রমের সময় হঠাৎ করেই ফেরির ভেতর থাকা ছোট পিকাপভ্যান জ্বলতে থাকে। দুই তিন মিনিটের মধ্যে এটি পুড়ে যয়। এর পরেই পাশের ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। পিকাপ ভ্যানের চালক আগুন আগুন বলে চিৎকার দিয়ে সরে যায়। সাবাই যখন আগুন নেভানোর চেস্টা করছিল ওই সময়  কখনও সে ফেরি থেকে নেমে গেছে তা কেউ টের পায় নি। তার নামও কেই জানাতে পারে নি। ফেরির মাস্টার ও স্টাফরা নিজস্ব উপায়ে প্রথমে আগুন নেভানোর চেস্টা করেন। পরে ভোলা থেকে ফায়ারসার্ভিস টিম, কোস্টগার্ড, নৌ-বাহিনী টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে  বিআইডবিøউটিসি’র পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের জিএম ( কমার্স কার্গো ফেরি) এসএম আশিকুজ্জামান , ডিজিএম মোঃ শাজাহান ও এজিএম মেরিন নিয়ে অপর একটি টিম তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান ভোলার ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার পারভেজ খান। জেলা প্রশাসনের তদন্ত টিমে রয়েছেন টিম প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত কুমার হালদার , সদস্য নদী-বন্দরের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম , ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক মোঃ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) মোঃ মহসিন আল ফারুক ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...