অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় ১৮০ পরিবারের মাঝে বিনামূল্যে রিং¯øাব বিতরন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১০:১০

remove_red_eye

৭৯৪

মনপুরা প্রতিনিধি : মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এল জি এসপি অর্থায়নে ১৮০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ১৮০ সেট রিং¯øাব বিনামূল্যে বিতরন করা হয়েছে। রবিবার উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৩টি স্পটে এল.জি.এস.পি অর্থাaয়নে হতদরিদ্রদের মাঝে এই রিং¯øাব বিতরন করা হয়।
রিং¯øাব বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সাকুচিয়া ইউপি  চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী, সাংবাদিক মোঃ ছালাহউদ্দিন, ইউপি মেম্বার মোঃ সোহেল, মোঃ কবির, মোঃ মিজান সারেংসহ ইউপি মেম্বারগন। উল্লেখ্য প্রতিটি সেটে ৩টি রিং ও ১টি ¯øাব রয়েছে। এছাড়া বদিউজ্জামান দাখিল মাদ্রাসায় ১৫ সেট হাইবেঞ্চ বিতরন করা হয়েছে।