অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২১ রাত ১১:০৫
৭২০
অচিন্ত্য মজুমদার : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩১ জলেকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ জনকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন জানান, ইলিশ রক্ষায় থানা পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তরের একটি দল সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ জনের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান ৪ হাজার টাকা করে জরিমানা প্রদাণি করেন। এদিকে জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এছাড়া জব্দকৃত তিনটি ট্রলার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে ।
উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সবধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত