অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

মেঘনায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৬৫৩

অচিন্ত্য মজুমদার :  ভোলা-লক্ষ্মীপুর রুটে চলন্ত ফেরীতে ভয়াবহ আগ্নিকাণ্ডর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদারকে আহবায়ক করে বৃহস্পতিবার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো: ফারুক হোসেন ও ভোলা বিআইডবিøটিএ সহকারি পরিচালক মো: কামরুজ্জামান। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ তদন্ত কমিটিকে তাদের চুরান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে।
উল্লেখ্য, ভোলাল- ল²ীপুর নৌ রুটে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে চলন্ত ফেরি ‘কলমীলতা’য় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে ট্রাক কাভারভ্যান মটরসাইকেলসহ মালবাহী ৯টি যানবাহন পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ফেরির কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফেরিতে যানবাহনে অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিআইডবিøউটিসি’র ভোলা ফেরি সার্ভিসের ম্যানেজার পারভেজ জানিয়েছেন,কলমিলতা ফেরিটি  বুধবার রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।  বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ল²ীপুরের মতিরহাট পাড় হয়ে ভোলার চরে মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লাগে। ধারনা করা হচ্ছে একটি টিন ও ককসিটের গাড়ি থেকে আগুনের সূত্র পাত হয়। এদিকে আগুন লাগার পর স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে মাছ ধারর একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে এসেছেন।
 ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি সুজন চন্দ্র পাল জানান, খবর পেয়ে তারা ভোলা থেকে ফায়ারসার্ভিস কর্মীসহ ঘটনা স্থলে  গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোলা ফায়ার সার্ভিসের উপ সহকারির পরিচালক মো: ফারুক হোসেন সিকদার জানান, তারা খবর পেয়ে ৫টা দিকে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। বৃহস্পতিবার  সকাল ১০ টা নাগাদ তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...