অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় করোনা সচেতনতায় মানবতার দেয়াল আপনার প্রয়োজনে নিয়ে যান অন্যের প্রয়োজনে দিয়ে যান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২১ রাত ১১:২৪

remove_red_eye

৯৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ করোনা ভাইরাস সংক্রামনরোধে জনসচেতনায়  ভোলায় বসানো হয়েছে 'মানবতার দেয়াল'। বুধবার (৭ এপ্রিল) দুপুরে শহরের সদর রোড চত্বরে  'বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন' (বিবা) নামের একটি প্রতিষ্ঠান পক্ষ থেকে এ মাবতার দেয়াল বসানো হয়। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মানবতার দেয়ালের কার্যক্রম সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। এখানে রাখা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবার ও পোশাক।
'আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান'  ব্যানারে এমন লেখা টাঙ্গিয়ে জনসাধারনের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে। মানবতার দেয়াল নামের এ স্টোর থেকে বিনামূল্যে  বিতরণ করা হচ্ছে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য ও পোশাক সামুগ্রী। শুধু তাই নয়, করোনা সচেতনতায় চালানো হচ্ছে প্রচার-প্রচারনাও। আতœমানবতার সেবার ব্যাতিক্রমী এ কার্যক্রমে উৎসাহিত হচ্ছেন পথচারি, রিক্সাচালক, সচেতনমহলসহ বিভিন্ন স্থরের মানুষ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সদররোড এলাকার চৌধুরী প্লাজা সংলগ্ন বিয়ে বাজারের সামনে দরিদ্র  পরিবার ‘মানবতার দেয়াল’ স্টোর থেকে খাদ্য সামুগ্রী বিশেষ করে চাল, ডাল, পেয়াজ ও তেল সংগ্রহ করছেন। এখান থেকে কেউ নিচ্ছেন করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
অন্যদিকে সমাজের বৃত্তিবান ব্যক্তিরাও বাড়িয়ে দিয়েছেন তাদের সহযোগীতার হাত।  মানবতার দেয়ালে তারা নিজ নিজ উদ্যোগে জমা দিচ্ছেন স্বাস্থ্যসুরক্ষা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী। যা এখান থেকে সংগ্রহ করছেন দরিদ্র মানুষ।
করোনা ভাইরাসের কারনে লকডাইন পরিস্তিতিতে বিয়ে বাজার প্রতিষ্ঠানের  এমন সামাজিক ও সেবামূলক কাজের প্রশংসাও করেন কেউ কেউ। তারা বলছেন, এমন উদ্যোগে একদিকে যেমন  মানুষ করোনা বিষয়ে সচেতন হচ্ছে অন্যদিকে দরিদ্র মানুষ কিছুটা হলেও সহযোগীতা পাচ্ছেন।
বিবা প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম জানান, করোনা কারনে  দরিদ্র মানুষ কিছুটা হলেও অসহায় পড়ে পড়েছে, তাদের পাশে দাড়ানোর লক্ষ্যে মানবতার দেয়াল বসিয়েছি। এখান থেকে কিছুটা হলেও মানুষ সহযোগীতা পাচ্ছেন উপকৃত হচ্ছেন।
গত বছরেও আমরা প্রায় ৮ মাস করোনা সচেতনতায় হাতধোয়া কর্মসূচী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ত্রান বিতরন করেছি। আমাদের এ কাজে অনেকেই আন্তরিকতার সাথে সহযোগীতা করছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...