অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২১ রাত ১০:৫২
৮৬৩
অচিন্ত্য মজুমদার : ভোলায় গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ২ জন লালমোহন ও ২ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের। মঙ্গলবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ২৫৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৭৯৭ জনের মধ্যে সুস্থ ৬১৯ জন। দৌলতখানে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৫৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৩০ জনের মধ্যে সুস্থ ১১৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, লালমোহনে আক্রান্ত ১০৮ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার আরো ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৬ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৮২৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক