অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে প্রবাসীর ধারালো অস্ত্রের আঘাতে আহত ৩

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২১ রাত ১০:০৫

remove_red_eye

৬৯৫

চরফ্যাসন  প্রতিনিধি \ ভোলার চরফ্যাসন আসলামপুর ২ নং ওয়ার্ডে পারিবারিক সালিসকে কেন্দ্র করে সালিসদারদের  উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা  করে ৩জন সালিসদারকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । আহতরা হলেন, হারুন (৪০), মাকছুদ (৪০) ও মহিউদ্দিন (৩৫)।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলা  আহত মাকছুদ বলেন, সৌদি প্রবাসী নুরে আলম ( ৩৮)ও তার বোন এক বাড়িতে বসবাসরত বিবি হনুফার (৮০) সাথে বিরোধ দীর্ঘদিনের। স¤প্রতি বিবি হনুফা তার ভাই নুর আলমের সাথে সুষ্ঠু মীমাংসা উদ্দেশ্যে আমাদেরকে সালিস করার ভার দেয়। এ বিষয়ে নুর আলম কে সালিসে বসতে বললে, সে সালিশে বসতে অস্বীকৃতি জানায়। এবং যারা তার  সালিস মীমাংসা করবে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। গতকাল সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাতটায় স্থানীয় বাজারের উদ্দেশ্যে আমরা  রওয়ানা দিলে পথিমধ্যে নুরে আলম ও তার স্ত্রী সেলিনা ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ও মাসুদ ধারালো অস্ত্রের আঘাত পেয়ে সরে গেলেও হারুন কে নূরে আলম ও তার স্ত্রী সেলিনা এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে হারুন গুরুতর আহত হয়। আহত হারুন কে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।এই বিষয়ে নুরে আলমের বোন বিবি হানুফা (৮০) জানান, আমার ভাই সৌদি প্রবাসী নুর আলমের সাথে তার প্রথম স্ত্রীর বিবাদ ও পরবর্তীতে তালাকের জের ধরে আমার মেয়ে তাসলিমার সংসার ভেঙে যায়। তার (নুরে আলম) প্রথম স্ত্রীর সাথে বিবাদে জড়িয়ে আমার কাছ থেকে আমার প্রবাসী ভাই নুরে আলম টাকা ধার নেয় পরবর্তীতে বাংলাদেশে এসে দ্বিতীয় বিয়ে করে এবং আমার পাওনা টাকা দিতে গড়িমসি করে। উল্টো তার দ্বিতীয় বউ সেলিনা আমাকে ও আমার মেয়েকে হুমকি দেয় ও কথায় কথায় মারতে উদ্যত হয়। ভীতসন্ত্রস্ত বিবি হনুফা সংবাদকর্মীদের কাছে অজানা আতঙ্ক নিয়ে বলেন,  নুর আলম ও তার দ্বিতীয়  স্ত্রী সেলিনা সালিসদারদের উপর যেহেতু হামলা করেছে, দুর্ধর্ষ নুরে আলম ও তার দ্বিতীয় স্ত্রী আমাদের উপর যে কোনো সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দ্বিধা করবেনা, তাই আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। সরেজমিনে ঘুরে এলাকাবাসী থেকে জানা যায়, নুর আলম খুব বদমেজাজী ।   এলাকাবাসী এ ঘটনায় জড়িত নুরে আলম ও তার দ্বিতীয় স্ত্রী সেলিনার  উপযুক্ত শাস্তি দাবি করেন। চরফ্যাসন থানার ওসি মনির হোসেন জানান, এই ঘটনায় আহত হারুনের ভাই জাফর বেপারী বাদী হয়ে  মামলা মামলা করেছেন  এবং নুরে আলাম ও সেলিনা বেগম নামে দুজনকে আটক করে আদালতে হাজির করা হয়েছে ।   

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...