বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১০:৫২
১০২৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের ওই ব্রিক ফিল্ডের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা ও তাদের পরিবারের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মিজানুর রহমান, মোঃ জসিম উদ্দিন, সিদ্দিক খালাশী, সফিকুল ইসলামসহ প্রমূখরা। তারা অভিযোগ করেন বলেন, আমরা কৃষি কাজ করে জীবন-জীর্বিকা নির্বাহ করি। বিভিন্ন ব্যাংক ও এনজিওর থেকে ঋন নিয়ে এবছর ইরি ধানের আবাদ করেন। কিন্তু সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমরা ঋনের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের নিয়ে দু-বেলা খাবার খাওয়া মুসকিল হয়ে পড়েছে। আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। দ্রæত আমাদের ক্ষতিপূরণের দাবি জানচ্ছিন। অনথায় আমরা আবারও কর্মসূচী পালন করবো। সেভেন ষ্টার ব্রিক ফিল্ডের এক মালিক মোঃ মানছুরুল হক জানান, আমাদের ব্রিক ফিল্ডের কারণে কৃষকদের ফসলের কোন ক্ষতি হয়নি। নোনা পানির কারণে কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে।তিনি আরো জানান, আমাদের ব্রিক ফিল্ডে স্থানীয় কিছু শ্রমিক কাজ করতো। কাজে অবহেলার কারণে কয়েকজনকে বাদ দিয়ে দেওয়ার তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন।ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী- চৌধুরী জানান, কৃষকরা আমাদের কাছে এসছিল। আমি কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আগামী ২/৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দিবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত