দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২১ রাত ১১:০০
৮৩৪
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গিয়াস উদ্দিন (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকালে তাকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরশুভী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গিয়াস উদ্দিন ওই ওয়ার্ডের আবদুল খালেক-এর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দৌলতখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বিববরণ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, জীবন-জীবিকার তাগিদে তার স্বামী কুমিল্লায় চাকরি করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী গিয়াস উদ্দিন প্রায়ই তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধু তার কুপ্রস্তাব বার বার প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় তিনি ঘরে একা থাকার সুযোগে গিয়াসউদ্দিন তার বসতঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে শনিবার থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে। মামলা বিলম্বে কেন? এ প্রশ্নের জবাবে ভুক্তভোগী বলেন, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিষয়টি আপষ মীমাংসার চেষ্টা করায় মামলা বিলম্বিত হয়েছে।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বশির আহ্মেদ খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার পর আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত