অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ক্যান্সার আক্রান্ত ছাত্রের চিকিৎসায় এগিয়ে এলো নিউইয়র্ক প্রবাসী সংগঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২১ রাত ১০:৫৭

remove_red_eye

৬৮৬

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে বøাড ক্যান্সার আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়েমের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে নিউইয়র্ক প্রবাসী ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের একটি সংগঠন। রবিবার (৪ এপ্রিল) দুপুরে লালমোহন প্রেসক্লাবে ক্যান্সার আক্রান্ত সায়েমের পিতার নিকট আড়াই লাখ টাকার এ অর্থ সহায়তা তুলে দেয় সংগঠনটি।  পরে সংগঠনের নেতৃবৃন্দ লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্য পেশকার হাওলা গ্রামের ওই স্কুল ছাত্রকে দেখতে তার বাড়িতে যান। শিশু সায়েমের বাবা ফারুক সাধারণ শ্রমিকের কাজ করে সংসার চালায়। সায়েমের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না হওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সায়েমের চিকিৎসা সহায়তার জন্য ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের এই সংগঠনের সাথে সমন্বয় করেন লালমোহনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ’। তাদের উদ্যোগে এর আগে সায়েমের চিকিৎসার জন্য আরো নগদ অর্থ সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সংগঠনের সাধারণ সম্পাদক নিউইয়র্ক প্রবাসী আবদুর রহমান জুয়েল, সদস্য আফতাব উদ্দিন, অহিদ পাটোয়ারি, সমাজসেবক জামাল উদ্দিন বাহার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক জসিম জনি, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, নবজাগরণ সংস্থার কর্মীবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের সংগঠন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশ অব ইউএস ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার  পর থেকে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ্য পরিবার ও অসুস্থ রোগীদের সহায়তা করে আসছে। তারাই ধারাবাহিকতায় লালমোহনের স্কুল ছাত্র সায়েমকেও সহযোগিতা করলো সংগঠনটি। এ সময় বক্তারা সমাজের বৃত্তবানদেরকেও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...