মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২১ রাত ১০:০৫
১০৮২
আবদুল্লাহ জুয়েল, মনপুরা থেকে : ভোলার মনপুরার দখিনা হাওয়া সী-বিচে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন। সারাদেশে মহামারী করোনা ভাইরানের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পুরাতন এই দ্বীপে দেশী ও বিদেশী পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ১৪ দিন দখিনা হাওয়া সী-বিচে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা জানান, করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে। তার ধারাবাহিকতায় মনপুরা উপজেলা প্রশাসন ভোলার মনপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পর্যটন স্পট দখিনা হাওয়া সী-বিচ টি ১৪ দিন বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সমুদ্র সৈকতটি। অন্যথায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে পর্যটন বিখ্যাত সমুদ্র সৈকতের মধ্যে দ্বিতীয় ভোলার মনপুরার দখিনা হাওয়া সী-বিচটি। প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ভরপুর থাকে সমুদ্র সৈকতটি। গত বছর মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সর্বদক্ষিণে দক্ষিণ রহমানপুর গ্রামে মেঘনা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে জেগে উঠে এক কিলোমিটার সমুদ্র সৈকতটি। স্থানীয় উদ্যোক্তা সাথী কাজলের প্রচেষ্ঠায় এই সমুদ্র সৈকতটি দেশব্যাপি প্রচার লাভ করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত