অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিসিকের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক গণশুনানী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২১ রাত ০৯:৫২

remove_red_eye

১৪৪২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় শুদ্ধচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ভোলা বিসিক কার্যালয়ের আয়োজনে আজ সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগের আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী- চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি, বিসিকের সাবেক পরিচালক মোঃ খলিলুর রহমান।
এসময় ভোলা বিসিকের ব্যবসায়ীরা তাদের সকল সমস্যার কথা তুলে ধরলে বিশেষ অতিথি মোঃ খলিলুর রহমান তার বক্তব্যে বলেন  ভোলা বিসিকের ব্যবসায়ীদের উন্নায়নে জন্য তাদের সমস্যাগুলো কর্তৃপক্ষতে জানানো হবে। কর্তৃপক্ষের মাধ্যমে দ্রæত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা বিসিকের উপ-ব্যবস্থাপক এস.এম সোহাগ হোসেন, ভোলা বিসিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সভাপতি মোঃ জুয়েল, সাধারন সম্পাদক মোঃ বাবুল সরদার, সহ সভাপতি আমিনুল ইসলাম নয়ন, কোষাদক্ষ রিপান পালসহ প্রমূখ।